কমলনগর প্রেসক্লাবে সাংবাদিক-জনপ্রতিনিধিদের মতবিনিময়
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
উপকূলীয় জনপথ লক্ষ্মীপুরের কমলনগরে প্রেসক্লাবে জনপ্রতিনিধিদের সাথে সমসাময়িক সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিকল্প ধারা বাংলাদেশের উপজেলা সম্পাদক মো. ছিদ্দিক মিয়া, ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশীদ, আবুল খায়ের, কমলনগর কলেজের অধ্যক্ষ মো. আরিফ হোসেন প্রমুখ।
এসময় অতিথিরা উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও আগামীর পরিকল্পনার কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ জুয়েল, সাংবাদিক সানা উল্লাহ সানু, সাইফুল্লাহ হেলাল, আমজাদ হোসেন আমু, নুর নবী, শাহরিয়ার, মাহফুজ ও জুনাইদ আল হাবিব।
এসময় পিঠা উৎসবের আয়োজন করা হয়, এতে নানান স্বাদের দেশীয় ২৫ ধরনের পিঠা স্থান পায়।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম