কমলনগরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই নারীসহ ৮জন আটক
![]()
কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ।রোববার রাতে উপজেলার চরজাঙ্গালীয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন রামগতি উপজেলার বাসিন্দা শাকিল, আল-আমিন, হেলাল উদ্দিন, আবদুল মোতালেব, কমলনগরের কোরবান আলী, কবির হোসেন ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা বিউটি আক্তার ও ময়না বেগম।
জানা গেছে, দীর্ঘদিন থেকে হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক নারী সদস্য জাহানারা বেগম নিজের বসতঘরে বিভিন্ন এলাকা থেকে পতিতা এনে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয়রা অভিযোগ করলে পুলিশ অভিযান চালায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুর আবছার বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকায় দুই নারীসহ ৮জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত জাহানারা বেগমকে আটকের চেষ্টা চলছে।
খোলাডাক / এসএ






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম