শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » দিনে ১৮ ঘণ্টা কাজ করেন মাহাথির মোহাম্মদ
প্রথম পাতা » আন্তর্জাতিক » দিনে ১৮ ঘণ্টা কাজ করেন মাহাথির মোহাম্মদ
৭২৯ বার পঠিত
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনে ১৮ ঘণ্টা কাজ করেন মাহাথির মোহাম্মদ

---

 

 

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। গতবছর মে মাসে তিনি দায়িত্ব গ্রহণ করেন। প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা কাজ করেন বলে সম্প্রতি তিনি জানিয়েছেন।

 

৯৪ বছর বয়সি মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। গতবছর মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের আগে চার দলের সমন্বয়ে গঠিত ‘পাকাতান হারাপান’ জোটের প্রধান নির্বাচিত হন তিনি। এই জোটের অন্য আরেকটি দল ছিলো আনোয়ার ইব্রাহিমের ‘পার্টি কেয়াদিলান রাকায়াত’।

আনোয়ার ইব্রাহিম একসময় মাহাথির সরকারের উপ-প্রধানমন্ত্রী ছিলেন। সমকামিতা ও দুর্নীতির অভিযোগ এনে মাহাথিরই তাকে কারাগারে পাঠিয়েছিলেন। প্রায় ছয়বছর কারাভোগ করেন তিনি।

এরপর ২০১৫ সালে একই অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে আবারো কারাগারে পাঠিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২০১৮ সালে মাহাথির ক্ষমতা গ্রহণের পর ছাড়া পান আনোয়ার।

নির্বাচনের আগে আনোয়ারের দলের সঙ্গে মিলে জোট গঠন করেছিলেন মাহাথির মোহাম্মদ। আনোয়ার কারাগারে থাকায় নির্বাচনে জোট জয় পেলে মাহাথির প্রধানমন্ত্রী হবেন বলে একটি অনানুষ্ঠানিক চুক্তি হয়েছিল। কথা ছিলো মাহাথির প্রধানমন্ত্রী হলে আনোয়ারকে মুক্ত করবেন এবং দু’বছর পর তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম আগামী মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার আশা প্রকাশ করেন। গতমাসের ১৮ তারিখ ব্লুমবার্গ টেলিভিশনকে তিনি এই সাক্ষাৎকার দেন।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা