শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি | প্রশাসন » কালিয়াকৈরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন
কালিয়াকৈরে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মাদকাসক্ত স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সালমা আক্তার (২২) নামে এক গার্মেন্টসকর্মী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এঘটনা ঘটে। নিহত সালমা গাইবান্দা জেলার শাখাহাটা থানার মুক্তিনগর গ্রামের মোঃ লিটন মিয়ার স্ত্রী।
উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার আব্দুল বাসেদের বাড়ির ভাড়াটিয়া ছিল লিটন ও সালমা। এঘটনায় ঘাতক স্বামী লিটনকে আটক করেছে পুলিশ। নিহত সালমা একটি গার্মেন্টসে কর্মরত ছিল বলে স্থানীয়রা জানান।
জানা যায়, ওই দিন সকালে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত স্বামী লিটন (৩৫) তার স্ত্রী সালমা আক্তারকে এলোপতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক স্বামী লিটনকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। এবং এঘটনায় নিহতের পিতা শাহ আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভি-বানী /ডেস্ক / মনিরুজ্জামান





কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম