শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
Bhorer Bani
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » স্বপ্নজয় ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন
প্রথম পাতা » বিবিধ » স্বপ্নজয় ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন
১০১৯ বার পঠিত
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বপ্নজয় ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : মুমূর্ষ রোগীর বাঁচাতে প্রাণ, আমরা করবো রক্তদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নজয় ফাউন্ডেশন এর তত্ত্বাবধানে পরিচালিত ” স্বপ্নজয় ব্লাড ব্যাংক ” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর( শুক্রবার) সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল আফছার।

বিশেষ অতিথি ছিলেন, কমলনগর ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম দোলন, ইসলামি ব্যাংক লক্ষ্মীপুর জেলা শাখার ম্যানেজার ছানা উল্ল্যাহ, জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন বাঘা, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ওয়াজী উল্ল্যা জুয়েল, কমলনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, কমলনগর ফাউন্ডেশন সভাপতি ও কমলনগর সম্মিলিত স্বেচ্ছাসেবী সমন্বয় পরিষদের আহবায়ক এ আই তারেক, যুগ্ম আহবায়ক আক্তার মাহমুদ, বামাক কমলনগর শাখা সাধারণ সম্পাদক কবি সোলায়মান চৌধুরী, সেচ্ছাসেবী সংগঠক আক্রাম হোসেন, মাতাব্বর হাট সমাজকল্যাণ পরিষদ সম্পাদক বেলাল হোসেন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সুমন, সাধারন সম্পাদক, জিহান মাহমুদ কোয়েল, সাহেদ খান, হাসানাত জামান তামিম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাংবাদিক আমজাদ হোসেন আমু’র উপস্থাপনায় অনুষ্ঠান শেষে কেক কেঁটে সংগঠনটির শুভ সূচনা করেন। এবং ১৬জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এসময়, বক্তরা রক্তদান কর্মসূচি বাস্তবায়নে সর্বদাই পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভি-বানী/ডেস্ক



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা