কমলনগরে মহিলা মেম্বার হতে চান আমেনা
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরের হাজির হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার হতে চান আমেনা বেগম মনি। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা এসএম মানিকের সহধর্মীনি। তিনি নির্বাচনী প্রচারে ব্যানার, পেস্টুন, বিলবোর্ড ও সাধারণ জনগনের সাথে মত বিনিময় করছে। তিনি অত্র ইউনিয়নের ৪.৫.৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা প্রার্থী হিসেবে প্রতিধন্ধীতা করবেন।
আমেনা বেগম মনি’র স্বামী এসএম মানিক সাধারন দিনমজুর, খেটে-খাওয়া মানুষের পাশে থেকে সুখে, দু:খে কাজ করছেন। প্রতিনিয়ত এলাকার বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের সাথে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন।
এসএম মানিক বলেন, মহামারী করোনা কালীন সময়ে মানুষের জন্য সবসময় কাজ করেছি। সব সময় সাধারন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আসন্ন ইউনিয়ন নির্বাচনের হাজিরহাট ইউনিয়ন পরিষদে আমার সহধর্মীনি আমেনা বেগম মনি মহিলা মেম্বার প্রার্থী হতে কাজ করছে। সবার দোয়া ও সহযোগীতা চাচ্ছি।
আমেনা বেগম মনি জানান, নারী নির্যাতন, যৌতুক পথা, বাল্য বিবাহ রোধ সহ সমাজের অসহায় নারীদের সাথে নিয়ে কাজ করতে চাই। জনগনের ভোটে নির্বাচিত হতে কাজ করছি। সবার সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করে দোয়া চাচ্ছি। সবার দোয়া আর ভালোবাসায় এগিয়ে যেতে চাই।
এছাড়াও এস এম মানিক ও আমেনা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এলাকার সাধারন অসহায় গরীব মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যাচ্ছেন।
ভী-বানী/ডেস্ক






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম