শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » বিবিধ » গাজীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন আটক
প্রথম পাতা » বিবিধ » গাজীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন আটক
৬৯৪ বার পঠিত
শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন আটক

---

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে ৩ ধর্ষণকারীকে গ্রেপ্তার করেছেন কালিয়াকৈর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাথাচূড়া গ্রামের আব্দুস সবুর মিয়ার ছেলে শরীফ (২৮), রামচন্দ্রপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রাশেদুল ইসলাম (২২) এবং কড়ইতলী গ্রামের আব্দুল করিমের ছেলে রুবেল হাসান (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ছবি দেওয়ার নাম করে কিশোরীকে ডেকে নেয় ধর্ষণকারীরা। পরে ছবি না দিয়ে কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য গ্রেপ্তারকৃত রাশেদুল মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ঘটনা চেপে যাওয়ার জন্য ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে ধর্ষণের শিকার কিশোরীকে হুমকি দেয়। এক পর্যায়ে কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পুলিশে অভিযোগ করেন।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ভিকটিমকে পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

ভী-বানী /ডেস্ক



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা