শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » বিবিধ » লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানকে বহিস্কার
প্রথম পাতা » বিবিধ » লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানকে বহিস্কার
৮২০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানকে বহিস্কার

---

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফত উদ্দীন আজাদ সোহেলকে অপসারণ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী)স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল হক এ আদেশ দেন।জানাযায়,রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফত উদ্দিন আজাদ সোহেলের বিরুদ্ধে রামগতি উপজেলা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ জন সদস্য ২০২০ সালের ২৮ জুলাই বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব দেন। এই অনাস্থা প্রস্তাবের আলোকে তদন্ত শুরু করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব)খন্দকার জহিরুল ইসলাম।

সরেজমিনে তদন্তে এসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলা চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিষদের ১৩ সদস্যসহ দুইজন সরকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন।এ অনাস্থা প্রস্তাবে পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আটজন ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সংরক্ষিত দু’জন নারী সদস্যসহ ১২ সদস্য স্বাক্ষর করেন।

অনাস্থা প্রস্তাবে আনীত অভিযোগ গুলোর মধ্যে অবৈধ ভাবে সরকারী গাছ কাটা ও কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথ সরবরাহ না করার অভিযোগ প্রমানিত হওয়ায় দোষী প্রমাণিত হয় মর্মে উল্লেখ করেন প্রজ্ঞাপন জারী করে তাকে স্ব পদ থেকে অপসারণ করা হয়। ।

অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার(১৮ ফেব্রুয়ারী) এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অপসারণের এ আদেশ জারি করা হয়। এ ব্যাপারে শরাফত উদ্দীন আজাদ সোহেল বলেন, তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এই অনাস্থার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।প্রজ্ঞাপন জারী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা