শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
Bhorer Bani
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » বিবিধ » চলে গেলেন কবরী
প্রথম পাতা » বিবিধ » চলে গেলেন কবরী
৬২৯ বার পঠিত
শনিবার, ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চলে গেলেন কবরী

---

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন খ্যাতিমান অভিনেত্রী সারাহ কবরী। আজ শনিবার ভোররাত ১২টা ২০ মিনিটে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গত ১৫ এপ্রিল সন্ধ্যা থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

কবরীর মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি ভোরের বাণী অনলাইনকে নিশ্চিত করেছেন তার ছেলে শাকের চিশতী।

গত ৫ এপ্রিল জানা যায় কবরী করোনায় আক্রান্ত। সেদিন রাতেই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা খালি না থাকায় ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়।

কবরী সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান ৷ হীরামন, ময়নামতি, চোরাবালি, পারুলের সংসার, বিনিময় এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি৷

সিনেমা প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী। পরিচালক হয়েও নির্মাণ করেছেন সিনেমা৷ দীর্ঘ ১৪ বছর পর হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমা নির্মাণে। ‘এই তুমি সেই তুমি’ নামের সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তিনি। কবরী পরিচালিত প্রথম সিনেমার নাম ‘আয়না’।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা