দায়িত্বে পূর্ণবহাল হলেন রামগতি উপজেলা চেয়ারম্যান আজাদ
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : দূনীর্তির অভিযোগ প্রমানিত না হওয়ায় অপসারনকৃত লক্ষ্মীপুরে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে পূর্ণবাহল করলো স্থানীয় সরকার বিভাগ। ৪ মে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন,২০১১ ধারা সংশোধিত) এর ১৩ ধারার উপধারা (৫) অনুযায়ী রামগতি উপজেলা পরিষদের অপসারকৃত চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ এর অপসারন সংক্রান্ত ১৮ ফেব্রুয়ারী ২০২১ তারিখের ১২১ নং স্মারকের আদেশটি বাতিল করে এবং তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পূর্ণবাহল করা হয়।
এদিকে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল জানান, একটি চক্র তাকে মিথ্যা ও কাল্পনিক দূনীর্তির অভিযোগ দিয়ে চেয়ারম্যান পদ থেকে সরাতে চেয়েছিলেন। ইতিমধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের তদন্তে উক্ত দূনীর্তির অভিযোগটি প্রমানিত হয়নি। তাই তিনি ন্যায় বিচার পেয়েছেন বলে দাবী করেন।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান, এ বিষয়ে এখনো অফিসিয়াল কোন চিটি পাইনি। চিটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম