বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার উদ্বোধন
কমলনগরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার উদ্বোধন
কমলনগর(লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের কমলনগরে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারে এ এজেন্ট ব্যাংকিং সেবার উদ্বোধন করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
হাজিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ ছানা উল্লাহ, ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিশিষ্ট সমাজসেবিকা রেবেকা মহসিন, বাজার বণিক সমিতির সভাপতি হাজী আইয়ুব আলী,মোস্তাফিজুর রহমান,ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আবদুল ওহাব ।
এ এন ট্রেডার্সের পরিচালক আমজাদ হোসেন আমু ও সেলস এরিয়া ম্যানেজার মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির সদস্য শাহাব উদ্দিন রনি, উপজেলা মাস্টার এজেন্ট ব্যাবস্থাপক মহিউদ্দিন মাহমুদ ও হাজিরহাট এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক পার্থ ভৌমিক প্রমুখ।
কমলনগরে হাজিরহাট বাজারের ডাচ্ বাংলা ব্যাংকের এ এজেন্ট ব্যাংকিং সেবা পরিচালনা করছে এ এন ট্রেডার্স।





প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম