শনিবার, ৯ জুলাই ২০২২
প্রথম পাতা » বিবিধ » ২৭ বছর পর এমপিও, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনে আনন্দ র্যালী
২৭ বছর পর এমপিও, প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপনে আনন্দ র্যালী
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে দক্ষিন চরমার্টিন উচ্চ বিদ্যালয় এমপিও হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাছিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দ র্যালী উৎযাপন করা হয়েছে।
শনিবার (৯ জুলাই) সকালে স্কুল ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও চৌধুরীর বাজার ইউনিটের আয়োজনে এক শোভাযাত্রা বের হয়ে চৌধুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়।
র্যালী শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় শিক্ষানুরাগী, বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ম্যানেজিং কমিটির সদস্য হারুনুর রশিদ ডিলার, চরমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, চরমার্টিন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো ইমান আলী, মো ওমর ফারুক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মো.আজাদ উদ্দীনসহ প্রমুখ।
সভাপতি আহমেদ উল্ল্যাহ সবুজ বলেন, দীর্ঘ ২৭ বছর এই স্কুলটি জরাজীর্ণ অবস্থায় পরিচালিত হয়েছে। মানসম্মত শিক্ষক ও কাঠামোর অভাব ছিল। শিক্ষার মান উন্নয়ন করতে রীতিমত শিক্ষকদের হিমসিম খেতে হচ্ছে। সম্মানীর অভাবে ভালো শিক্ষক পাওয়া যায়নি। বর্তমানে স্কুলে বড় দালান হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি পাচ্ছে। উন্নয়ন কাঠামোর পরিবর্তন হয়েছে। স্কুল এমপিও হয়েছে। এতে স্কুলের শিক্ষক,কর্মচারি ও শিক্ষার্থীদের মান উন্নয়ন হবে। স্কুল এমপিও করণে প্রধানমন্ত্রী শেখ হাছিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
প্রসঙ্গত, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।
ভী-বাণী /ডেস্ক





প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম