শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » রামগতিতে জোর পূর্বক জমি দখলে মারামারির অভিযোগ
প্রথম পাতা » অপরাধ ও দুর্নীতি » রামগতিতে জোর পূর্বক জমি দখলে মারামারির অভিযোগ
৪৪৯ বার পঠিত
শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতিতে জোর পূর্বক জমি দখলে মারামারির অভিযোগ

---

লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের রামগতিতে চরে জাগা নথিভুক্ত জমি জোর পূর্বক দখলের চেষ্টায় দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে আহত হয়েছে দু’পক্ষর প্রায় ৫-৮জন।

আহতদের মধ্যে নজরুল ইসলাম বাবুল এবং মো.হানিফ নামে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় রয়েছেন।

বৃহস্পতিবার(১০আগস্ট) রাতে থানা সূত্রে মারামারির খবর পাওয়া যায়। এর আগে ভোরে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকলাকোপা গ্রামে যুবলীগ নেতা রুবেল হাওলাদারের লোকজন ও বাবুল গংদের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ পাঠানো হয়। মারামারিতে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত বাবুলের ভাই আব্দুল গনি মেঠোফোন এবং হোয়াটসঅ্যাপে বলেন, দীর্ঘ ৪০বছর যাবত ১একর ৫০শতাংশ জমি তারা ভোগ দখল করে চাষাবাদ করছে। হঠাৎ ঘটনার দিন যুবলীগ নেতা রুবেল তার বাহিনী দিয়ে জমি দখল করে ঘর নির্মান করতে আসে। জমিতে থাকা ফসলের ক্ষতি করলে তার ভাই বাবুল বাঁধা প্রধান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল তার নিজস্ব বাহিনী দিয়ে বাবুলে জমি চাষের পাওয়ার টিলার ভাঙতে থাকে। পরে বাবুল এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর ও দা দিয়ে কোপাতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিলে অবস্থার গতিপথ মারাত্মক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করেন। উন্নত চিকিৎসা করতে বাবুলকে প্রাইভেট হাসাপাতালে ভর্তি করে অপারেশন করানো হয়। বাবুলের অবস্থা অবনতি দিকে যাচ্ছে। বাবুলের মাথায় অনেকগুলো সিলাই পরেছে। তার হাত এবং পায়ে অসংখ্যক দায়ের কোপ দেখা যাচ্ছে।

স্থানীয় এবং আব্দুল গনি সূত্রে আরও জানা যায়, ভুলুয়া নদীর ভাঙার পূর্বে হিন্দুদের কাছ থেকে আবু তাহের (বাবুলগং)জমিগুলো সাব-কবলা করেন। নদী ভাঙার পরে চর জাগলে সরকার আব্দুল মালেক নামে ব্যক্তিকে নথি ভুক্ত করেন। বাবুল গং বিষয়টি জানতে পেরে বন্দোবস্তের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার রায় নিম্ম আদালত বাবুলগংদের নামে হয়। নথিভুক্ত মালেকের কাছ থেকে রামগতি যুবলীগ নেতা শাহ রাকিব যোগসাজশে মো.রুবেলের কাছে বিক্রি করে জানান। পরবর্তিতে রুবেল জমি ছেড়ে দিতে এবং দখল বুঝে দিতে বাবুলগংদের চাপ প্রয়োগ করেন।

অভিযুক্ত মো.রুবেল দাবি করেন, তিনি শাহ্ রাকিবের মাধ্যমে জমিগুলো ক্রয় করেন। মোট ১ একর ৫০শতাংশ জমি দখলে রয়েছে। বাবুল গংদের হামলায় তার বর্গা চাষী মো.হানিফ আহত হয়েছে। তিনি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে। বাবুল গংরা জমিতে দখলদারিত্ব দেখা গেলে মারামারি হয়। আব্দুল মালেক এর কাছ থেকে সাব কবলা মুলে তিনি মালিক হয়েছেন।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মে.আলমগীর হোসেন বলেন, জমি বিরোধে দু’পক্ষের মধ্যে মারামারির হয়েছে। মারাত্মক জখম দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে শুনলাম। মামলা কমকোন পক্ষই করেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



এ পাতার আরও খবর

‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি ‎কমলনগরে ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি
রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল রামগতিতে মদ খেয়ে কর্মচারীকে পিটালেন সাবেক দুই চেয়ারম্যান: ভিডিও ভাইরাল
জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি ব্লকের ট্রাক্টর আটকিয়ে-কাজ বন্ধ করে জামায়াত নেতার প্রকাশ্য চাঁদা দাবি
জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে অভিযান
কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি কমলনগরে গৃহহীনরা পাননি আশ্রয়ণের ঘর, বেশিভাগ ঘর খালি
মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪ মাদক সেবনে বাঁধা দেয়ায় বিএনপির কর্মী দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, পরিবারের আহত আরও-৪
পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১ পাওনা টাকা চাওয়ায় সন্ত্রাসী হামলা, আটক-১
আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ আ’লীগ নেতার খপ্পরে পড়ে নি:স্ব সালমা আক্তার, খুঁইয়েছে ১২লাখ
কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম কমলনগরে অফিস ফাঁকি দিচ্ছে অডিটর আবুল কালাম

আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা