কমলনগরে মাওলানা আবদুল হান্নান (রহ:)’র স্মরণ সভা
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সহসভাপতি ও কলাকোপা ইসলামীয়া মাদ্রাসার সাবেক মোহতামিম শায়খুল হাদিস আল্লামা আবদুল হান্নান (রহ:) এর কর্ম-জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চরলরেন্স ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান মেহমান ছিলেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি শায়খুল হাদিস আল্লামা মামুনুর রশিদ।
খেলাফত মজলিস কমলনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহামদ উল্লাহ আল ফারুকীর সভাপতিত্বে আরও বক্তব্যে রাখেন, জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ, সহ-সভাপতি সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব সার্জেন্ট সোলাইমান চৌধুরী, জামিয়া ইসলামীয়া কলাকোপা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বশির আহমেদ, মরহুমের ছেলে মাওলানা রেজাউল করিম ও জামাতা মাওলানা আলা উদ্দিন প্রমুখ। এসময়, তার ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম