শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Bhorer Bani
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী হবেন জননেতা তারেক রহমান- সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
প্রথম পাতা » বিবিধ » প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী হবেন জননেতা তারেক রহমান- সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
২৭২ বার পঠিত
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী হবেন জননেতা তারেক রহমান- সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান

---

লক্ষ্মীপুর প্রতিনিধি; আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান উপজেলার বিভিন্ন ওয়ার্ডে নারীদের ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিত ও নারী অধিকার উন্নয়নে উঠান বৈঠক করছেন।

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরায় উঠান বৈঠকে এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১দফা উন্নয়নমুলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারীদের ফ্যামেলি কার্ড, নারীদের ডিজিটাল স্বাস্থ্য সেবা কার্ড, নারীদের চিকিৎসা দিতে কোন অর্থ লাগবে না, সম্পূর্ণ বিনা অর্থে চিকিৎসা সেবা নিশ্চিত, নারী অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থাসহ নানামুখি দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, জননেতা তারেক রহমান প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী হবে। ১৯৯১সালে প্রথম এমপি, প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের আশার প্রতিফলন ঘটবে। দেশের কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহি:বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে কোন রাজনৈতিক বৈষম্য থাকবে না, ইনশাআল্লাহ। দেশ ও জাতির উন্নয়নে ৩১দফা বাস্তবায়নের বিকল্প নেই তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, স্বৈরাচার হাছিনা সরকারের হামলা-মামলার শিকার রামগতি-কমলনগরের হাজার হাজার নেতা-কর্মী। তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আওয়ামী লীগের দুস্কৃতিকারীদের তওবা পড়ে আল্লাহ কাছে ক্ষমা চেয়ে ভালো হতে বলেন। যারা বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন ও অত্যাচার করেছেন তাদের কঠোর হুশিয়ারী দেন।

বিএনপি সূত্রে জানান, রামগতি-কমলনগর উপজেলায় ১৭২টা উঠান বৈঠক করবে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান। এরইমধ্যে ৩৫-৪০টা শেষ হয়েছে। আজকের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির আহবায়ক গোলাম কাদের, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, এম দিদার হোসেন, বিএনপির সদস্য নুরুল ইসলাম, হারুনুর রশিদ, হিরন হাওলাদার, যুবদল নেতা ইউছুফ পাটোয়ারী, আবু ছায়েদ দোলন, মহিলা দলের সভাপতি হোসনে আরা বাসার, সাবিনা সুলতানা, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, জাফর আহমেদ ভুইয়া।

এবিএম আশরাফ উদদিন নিজান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। লক্ষ্মীপুর-৪ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন।

আমজাদ হোসেন আমু-



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা