শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিবিধ » নি;স্বার্থে মানুষের মাঝে থাকতে চান মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর রাইহান
প্রথম পাতা » বিবিধ » নি;স্বার্থে মানুষের মাঝে থাকতে চান মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর রাইহান
৫২৮ বার পঠিত
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নি;স্বার্থে মানুষের মাঝে থাকতে চান মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর রাইহান

---

লক্ষ্মীপুর প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে মীর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলার চর ফলকন জাজিরায় মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর ফিরোজ রাইহানের নিজ বাড়িতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক পিন্সিপাল মাওলানা জায়েদ হোসাইন ফারুকী সাহেব। আমজাদ হোসেন আমু ও সাইফুল্লাহ’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, যুগ্ম - আহবায়ক এম দিদার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি আকরাম হোসাইন, লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন, ইসলামি ব্যাংক কর্মকর্তা সানা উল্ল্যাহ, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট ফখরুল আলম নাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক ইউছুফ পাটোয়ারী, সদস্য সচিব আবু সায়েদ দোলন, জাসাস নেতা বাবুল হোসেন, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ফয়েজ মাহমুদ, রিপোর্টার্স ক্লাব সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব, উপজেলা ছাত্র দলের আহবায়ক সাজ্জাদুর রহমান, সদস্য সচিব জাফর আহমদ ভূইয়া, যুগ্ম আহবায়ক মাহিদুল ইসলাম শামিম, হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেন, চর ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওদুদ হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিদসহ এলাকা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময় মীর ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর ফিরোজ রাইহান বলেন, বিশিষ্ট আলেম ও সামাজিক ব্যক্তিদের মতামত নিয়ে গত তিন বছর আগে মীর ফাউন্ডেশনের যাত্রা শুরু । সেই থেকে দেশ ও জনগনের কল্যাণে সব সময় পাশে থাকার চেষ্টা করছি এবং আগামী দিনেও যেন মানুষের কল্যানের কাজ করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝে নি;স্বার্থে থাকতে চাই।

উপস্থিত সকলের আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা জায়েদ হোসাইন ফারুকী।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা