শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
Bhorer Bani
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে অন্ধকারের পাঠদান করছে শিক্ষকরা
প্রথম পাতা » বিবিধ » কমলনগরে অন্ধকারের পাঠদান করছে শিক্ষকরা
২৫০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে অন্ধকারের পাঠদান করছে শিক্ষকরা

আমজাদ হোসেন আমু-লক্ষ্মীপুর প্রতিনিধি : 

---

হঠাৎ বিজলী চমকালে বা বৃষ্টি হলে বিদ্যুৎ থাকে না লক্ষ্মীপুরের কমলনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।এতে অন্ধকারে ক্লাস রুমে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। আলো ছাড়া অন্ধাকারে ক্লাস চললে শিক্ষার্থীদের মনোযোগ, দেখতে ও পড়তে সমস্যা হয়। এছাড়াও লেখা-পড়ায় নিরাপত্তা জনিত সমস্যা তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, হাজির হাট মডেল প্রাথমিক বিদ্যালয়ে কারেন্ট নেই। গুড়ি গুড়ি বৃষ্টিতে ক্লাস রুমে অন্ধকারে এলোমেলো শিক্ষার্থীরা বসে রয়েছে। ক্লাস হচ্ছে না। শিক্ষকরা বলেন, অন্ধকারে ক্লাসে কিছু দেখা যায় না। ক্লাস নিতে সমস্যা তৈরি হয়।

শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলে শ্রেণি কক্ষের বিদ্যুৎ চলে যায়। এতে পাঠদানে বা লেখা-পড়ায় মনোযোগী হওয়া যায় না। বিভন্ন ধরণের জটিল সমস্যা সৃষ্টি বা তৈরি হচ্ছে। যদি স্কুলে সৌরবিদ্যুৎ এর ব্যবস্থা থাকতো তাহলে সমস্যা কিছুটা কম হইত।

উপজেলার পূর্ব চরফলকন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শরীফ উদ্দিন বলেন, দিনের বেলায় বিদ্যুৎ থাকে না। হঠাৎ কারেন্ট চলে গেলে ক্লাস রুমগুলো অন্ধকারে ভরে যায়। এতে ক্লাসে শিক্ষার্থীদের অন্ধকারে লেখা-পড়ায় মনোযোগ নষ্ট হয়। চোখে দেখা বা লেখা যায় না। শিক্ষক ও শিক্ষার্থীদের দৃষ্টিতে সমস্যা তৈরি হয়। লেখা-পড়ায় মনোযোগ সরিয়ে নেয় তারা এবং পাঠদান কঠিন হয়ে পড়ে। ক্লাস রুমে পর্যাপ্ত আলো থাকা দরকার। এতে লেখা-পড়ার মান উন্নত হবে।

উপজেলা শিক্ষা অফিস তথ্যমতে জানান, উপজেলায় প্রাথমিক প্রতিষ্ঠান ৬৯টি, মাধ্যমিকে ১৪টি, মাদ্রাসায় ১২টি, কলেজ ৩টা পাঠদান প্রতিষ্ঠান রয়েছে। এদের সবগুলো প্রতিষ্ঠানে কারেন্ট থাকলেও বিকল্প কোন আলোর ব্যবস্থা নেই।

শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রান্তিক সাহা বলেন, বর্ষায় একটু বৃষ্টি বা বিজলী হলে বিদ্যুৎ চলে যায়। এতে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান দিতে সমস্যায় পড়ে। অন্ধকারে শিক্ষার্থী এবং শিক্ষকরা লেখা-পড়ায় মনোযোগি হতে পারেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাহাত উজ জামান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃষ্টি হলে কারেন্ট চলে গেলে শ্রেণি কক্ষে অন্ধকার তৈরি হয়। এতে পাঠদানে সমস্যা তৈরি হয়। বিষয়টি সমাধানে কি করা যায় ব্যবস্থা নেয়া হতে পারে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা