বুধবার, ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিবিধ » গভীর সমুদ্রে বোটের রথ ধরে মাঞ্জায় কাছি বাইন্দা আড়াই ঘন্টা বেঁচে ছিলেন রুবেল মাঝি
গভীর সমুদ্রে বোটের রথ ধরে মাঞ্জায় কাছি বাইন্দা আড়াই ঘন্টা বেঁচে ছিলেন রুবেল মাঝি
আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর প্রতিনিধি;
![]()
সাতদিন গভীর সমুদ্রে মাছ ধরে ফিরে আসার সময় বোট ডুবে গিয়ে ১৭জন মাঝি-মাল্লার মধ্যে ১৩জন উদ্ধার হলেও গত কয়েকদিন চারজন জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে জীবিত বোটের মালিক আব্দুর রহমান নুর করিম রুবেল মাঝির সাথে কথা হলে তিনি তার বিভীষিকাময় ও ভয়ংকর বোট ডুবির আড়াই ঘন্টার চিত্র তুলে ধরেন-
আব্দুর রহমান নুর করিম রুবেল মাঝি(৩২) বলেন -
টানা সাতদিন মাছ ধইরা শুক্রবার সকাল সাড়ে সাতটা দিকে রওয়ানা হইছি। তখন সাগরে লাহার বা দমা বেশি ছিল। বোট আড়াই ঘন্টা চালাইছি। যখন মহেষখালী বরাবর কয়লার বিদ্যুৎতের নামা দিয়া গ্যাস পাম্পের জিরো পয়েন্ট যাই, সেখানে জাহাজ থাকে দুইটা। আর আধা ঘণ্টা যাইলে নেটওয়ার্ক পাইয়াম সবার সাথে কথা-বার্তা বলতে পারমু। এমন টাইমে ঢেউয়ের চোটে বোট তলায় যা। একটা দমা আইসা ফাছিলটা উচকায় মেলা মাইছে। বোটটার কানাটা চাইপ্পা ধরছে। চুয়ানে পানি পাই নাই, সেভ পানি পাই নাই। তখন চুয়ানে কন্ট্রোল হারাই গেছে মতন পরের দমায় বোট উল্টায় হালাইছে। আমিসহ উল্টাই হালাইছে। ২য় উল্টার সময় আমি বোট থ্যাইকা বাইর হইছি। তখন দেখি বোটের মানুষজন এক একজন একেক দিকে ভাইসা যাইগা। আমি রথ(বোটের অংশ) ধইরা একটা রশি আছিল, রশিডা ধইরা রথের সাথে বেডাই আছিলাম। আমি রথের সাথে আড়াই ঘন্টা ধইরা ছিলাম। তখন আমাগো মানুষে কয়ছিল হাছল(সাঁতার) দিতে। আমার হাত-পা ভাইনগা যাই। পানির ভিতর তলায় যাই। আর তাগোরে বলি আমি যাইতে পারুম না, তোরা আমারে মাফ-সাফ কইরা দিছ। বাড়িতে যানাইস আমি তো বাচুম না লাগে। এরপর আমি গ্যারাফির কাছি(রশি) আছিল, কাছি দিয়া রথে সাথে মাঞ্জা বাইন্দা, রথটা ধইরা আছিলাম। বোট ডুবা, বোটের আননি শুধু জাগাছিল। রথ ধইরা আড়াই ঘন্টা ভয়ংকর পানিতে ছিলাম।
তিনি আরও বলেন, যখন হাসপাতালে আমার জ্ঞান ফিরে, তখন আমি যারা আমারে বোটে তুলছে তাগোরে জিগাইছিলাম তোরা আমারে কতক্ষণে তুলচছ..? তখন তারা কইল সাড়ে এগারোটা বোটে তুলছি। তাহলে আড়াই-তিন ঘন্টা বোটের রথ ধইরা পানির মধ্যে বাইচ্ছা ছিলাম। তয় জ্ঞান ছিল না।
যারা আমারে বোটে তুলছে তাদের আমার বোটের যে আটজন উঠছে তারা কইছিল, ভাই বোটে আমাগো মাঝি আটকা আছে, তিনি বাচবো না, আমাগো তন মাফ-সাফ লইয়া লইছে, তারে তুইল্লা লন। তখন তারা আমারে তুলছে।
রুবেল মাঝি আর বলেন ;
তার বোট বানাইতে ৭৫লাখ টাকা গেছিল। তারমধ্যে আর ৮-১০লাখ টাকার জালসহ মালামাল ছিল। এছাড়াও ১২শ ইলিশ মাছ পাইছিল। যেগুলোর দর প্রায় ৭-৮লাখ টাকা। সব মিলে ১কোটি টাকার ক্ষতি হয়। এছাড়াও বোট বানাতে এবং জেলেদের দাদন বাবত ১৬-১৭লাখ টাকা দার-দেনা রয়েছে তার। যদি বোট উদ্ধার হয় তাহলে গ্রাম থেকে কিছু টাকা-টুকা তুইলা ঠিক করমু। আমার আর কিছু রইল না। আমি যে টিটমেন করমু, সেই টাকাও আমার কাছে নাই। আমি পুরাই নি;স্ব হয়ে গেছি। বাড়িতে আইছি নিখোঁজ মাঝিগো বাড়িতে গিয়া শান্তনা দিমু, কিন্তু যাইতে পারি নাই। তারা আমারে বিভিন্ন মানুষজন দিয়া হুমকি দিতাছে। আমি এখন নিরুপায়।
আব্দুর রহমান নুর করিম রুবেল মাঝি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটোয়ারী হাট এলাকার বসির মেম্বার বাড়ির আবু তাহের এর পুত্র। তিনিও ব্যক্তিগত জীবন সংসারে স্ত্রী ও এক সন্তানের পিতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান বলেন, গভীর সমুদ্রে বোট ডুবিতে চারজন নিখোঁজ এবং কিছু লোক বেঁচে ফিরেছে শুনেছি। নিখোঁজ জেলে পরিবার এবং বোট ডুবিতে ক্ষতি ব্যক্তিদের আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করা যেতে পারে।





প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম