শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Bhorer Bani
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিবিধ » ‎কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ ‎
প্রথম পাতা » বিবিধ » ‎কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ ‎
৩২২ বার পঠিত
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩ ‎

‎আমজাদ হোসেন আমু,লক্ষ্মীপুর প্রতিনিধি;

---
নৌকায় মাছ ধরতে না যাওয়ায় লক্ষ্মীপুরে কমলনগরে মো. জসিম (৪০) নামের এক জেলেকে রাতভর অমানবিক নির্যাতনের ভিডিও স্যোসাল মিডিয়া ছড়িয়ে দেয় অভিযুক্তরা। এ ঘটনা পুলিশের নজরে আসলে জেলা পুলিশ সুপারের নির্দেশে কমলনগর থানা পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার চরফলকন ইউনিয়নের শফি উল্লাহ মাঝির ছেলে মো. লাদেন (১৯), দুলার মাঝির ছেলে রাকিব ও ফিরোজ মিকারের ছেলে বিক্রম (১৫)।
‎এর আগে গত রোববার (২৪ আগষ্ট) রাতে উপজেলার মাতাব্বর হাট এলাকায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের পাশে লাদেন, ফিরোজ ও বিক্রমসহ ৮-১০ জন যুবক মিলে এ নির্যাতন চালায়। ওই সময় তারা চুরির অভিযোগ এনে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায় অভিযুক্তরা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির
‎ ব্লকের চিপায় ফেলে জেলে জসিমকে হাত-পা বেধে গোপন অঙ্গসহ শরিরের বিভিন্ন যায়গায় আঘাত করছে। আবার মাথা ব্লকের নিচে ফেলে পা উপরের দিকে তুলে এলোপাতাড়ি পিটানো হচ্ছে।

‎জসিমের স্যালক আনোয়ার বলেন, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তার নির্দেশে গভীর রাতে আপেল মাঝি নৌকা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। ওই সময় ভোর রাত পর্যন্ত জসিমের উপর নির্যাতন চালায় তারা। পরে এলাকাবাসী সকালে জসিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

‎হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মো.জসিম বলেন, মাকছুদ মাঝির নৌকায় মাছ ধরতে না যাওয়ায় তাকে গভীর রাতে সোহেল, সিরাজ, রাকিব ও বিক্রম তার হাত-পা বেঁধে মাকছুদের নৌকার পাঠাতানের কাঠ দিয়ে বেদড়ক মারধর করেন। এছাড়াও তার গোপন অঙ্গে ইট বেঁধে রাখেন এবং মুখে সিগারেটের আগুন দেন। এভাবে সারা রাত নির্যাতন করে সকালে আবারও হাত-পা বেঁধে ব্লকের নিচে রেখে কাঠ দিয়ে অমানবিক নির্যাতন করেন। তিনি অনেক কাকুতি-মিনতি এবং চিৎকার দিলেও তারা নির্যাতন বন্ধ করেননি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

‎কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা