শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২
Bhorer Bani
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » বিবিধ » অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, ‎কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
প্রথম পাতা » বিবিধ » অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, ‎কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
৩৪০ বার পঠিত
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, ‎কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়

---

লক্ষ্মীপুর প্রতিনিধি ; ‎লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোওয়ার হোসাইন কমলনগর প্রেসক্লাবের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন।

তার বিরুদ্ধে বই বিক্রির অভিযোগে বিভিন্ন অনলাইন পোর্টালে নিউজ প্রকাশিত হওয়ায় নিউজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি সোমবার বিকেলে এ মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি আকতার হোসেন মিলন, সদস্য ডা: মোশাররফ হোসেন ও আবুল বয়ান প্রমুখ।

মতবিনিময়ের সময় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোওয়ার হোসাইন বলেন, শনিবার মাদ্রাসা বন্ধ থাকায় তিনি লক্ষ্মীপুরে নিজের বাড়িতে অবস্থান করছিলেন। বেলা ১২টার দিকে পুরনো কাগজপত্র ক্রয় করতে পিকআপ নিয়ে কিছু লোক মাদ্রাসায় আসেন। ওই সময় তার প্রতিষ্ঠানের পিয়ন আবদুর রহিম ওই পিকআপে ২০২৫ সালের নতুন বই দেখে পিকআপ থেকে বইগুলো নামিয়ে নেন। এই বইগুলো অন্য জায়গা থেকে কিনে এনেছে বলে পিকআপ চালক জানালে তিনি শুনেননি। এরপর মাদ্রাসা মসজিদের মুয়াজ্জিন বইসহ পিকআপের ছবি তুলেন। পরে রোববার বিকালে বিভিন্ন অনলাইন পোর্টালে অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগে নিউজ প্রকাশিত হয়। এ বিষয়ে আমি কিছুই জানিনা। পরে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে তদন্তে পাঠান। শিক্ষা কর্মকর্তা সকাল থেকে তদন্ত করছেন। ওনি তদন্তে বই বিক্রির কোন প্রমাণ পাননি দাবি তার। তিনি বলেন, আমাদের চাহিদা অনুযায়ী বই আনা হয়েছে। শিক্ষার্থীদের হাজিরা খাতা অনুযায়ী বই বিলি হয়েছে। আর বাকি বই আমাদের স্টোরে অবশিষ্ট আছে। তিনি আরো বলেন, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা এ অঞ্চলে একটি ঐতিহ্যবাহী দীনি প্রতিষ্ঠান। একটি পক্ষ এ প্রতিষ্ঠানে সুনাম ও আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্তে লিপ্ত রয়েছে। ঘটনাটি উদ্দেশ্য প্রনোদিত। এ সময় সাংবাদিকদের কাছে মাওলানা দেলোওয়ার হোসাইন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি করেন। এ সময় সাংবাদিকরা মাদ্রাসার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করতে বললে ঘটনার সময় মাদ্রাসা সিসি ক্যামেরা বন্ধ ছিল বলেন মাদ্রাসার অধ্যক্ষ বলেন।

উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো.তৌহিদুল ইসলাম বলেন, বই বিক্রি বিষয়ে তদন্ত করেছি। রিপোর্ট ইউএনও স্যারের নিটক পেশ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন, বই বিক্রির বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তাদের তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।



উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা