শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
Bhorer Bani
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » বিবিধ » পরকীয়ার জেরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন
প্রথম পাতা » বিবিধ » পরকীয়ার জেরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন
৬৩২ বার পঠিত
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরকীয়ার জেরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

 

---

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামী আলহাজ সরদারকে পিঠার সাথে ওষুধ খাইয়ে হত্যার দায়ে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী আসমা বেগমকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন।

 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১২ জানুয়ারি মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব বোতলা গ্রামে ছত্তার সরদারের ছেলে আলহাজ সরদারকে পরকীয়া প্রেমের কারণে তার স্ত্রী আসমা বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে গলায় ফাঁস দিয়ে স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

এ ঘটনায় পরের দিন ডাসার থানায় নিহতের বোন সাজেদা বেগম স্ত্রী আসমা বেগম ও তার পরকীয়া প্রেমিক কালকিনি উপজেলার রামনগর গ্রামের লাল মাহমুদ সরদারের ছেলে রাব্বি সরদারকে আসামি করে একটি হত্যা করেন। ডাসার থানার এস আই জসিমউদ্দিন তদন্ত শেষে রাব্বি সরদারকে অব্যাহতি দেন।

পরে আদালত মামলাটি ব্যাপক যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি আসমা বেগম দোষী প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এই রায়ে রাষ্ট্রপক্ষ ও নিহতের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। দন্ডপ্রাপ্ত আসমা বেগম জেলার কালকিনি উপজেলার ধুয়াসার গ্রামের সিরাজ বেপারীর মেয়ে।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা