এলডিপির নতুন অংশের কমিটি ঘোষণা
![]()
কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নতুন অংশের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করা হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হন।
তবে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়া হয়। গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে তাকে রাখা হয়নি।
দলটির নতুন কমিটি থেকে যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়ার পর দলটির ভেতর সংকট তৈরি হয়। গত ২৬ জুন দলের প্রেসিডিয়াম সদস্য পদ থেকে পদত্যাগ করেন আবদুল করিম আব্বাসী।
এলডিপির নতুন অংশের বেশ কয়েক নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে।






গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
প্রয়াত বাবু’র স্মরণ সভায় হুইল চেয়ার বিতরণ করেন বীথিকা হোসাইন
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির একক প্রার্থী আশরাফ উদদিন নিজান
আওয়ামী নির্যাতনে ১০০মামলার দায়িত্বে ছিলেন বিএনপির সাবেক সংসদ নিজান
রামগতি-কমলনগরে বিপ্লব ও সংহতি দিবসের বিএনপির জনসভা
আ’লীগের বাকশাল থেকে শহীদ জিয়া’র মুক্তির “বিপ্লব ও সংহতি” দিবস
কেন্দ্রের চিঠিতে বিএনপিতে ক্ষোভ
আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
বিএনপি লুটপাট-চাঁদাবাজির রাজনীতি করে না - আমির খসরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম