টপলেস হলেন বাংলাদেশি নায়িকা
![]()
বিনোদন ডেস্ক
টপলেস ছবি শেয়ার করে অনলাইনে উষ্ণতা ছড়িয়েছেন মডেল-অভিনেত্রী আইরিন। চুলে আবৃত নিজের উর্ধ্বাঙ্গের ছবিটি সম্প্রতি তিনি নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন। এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে এসব কথাবার্তা নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না আইরিন।
এ বিষয়ে আইরিন গণমাধ্যমকে বলেন, আমার ইনস্টাগ্রামে আমি নিয়মিত ছবি পোস্ট করি। বিভিন্ন সময়ের ফটোশুটের ছবি আপলোড করি। তবে আপনি যে ছবির কথা বলছেন সে ছবি বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না।
টপলেস বলতে যেখানে উর্ধাঙ্গ নগ্ন বোঝানো হয়, সেখানে আইরিনের এই ছবিকে সম্পূর্ণ টপলেস বলতে নারাজ বাংলাদেশি নেটিজেনরা। কারণ, আইরিনের ঘন কালো চুলে তার বুক ঢাকা ছিল। নেটিজেনরা বলছে, আইরিনের এ ছবি টপলেস ভঙ্গিমায় তোলা হয়েছে।
এর আগেও আইরিনের একটি ছবি প্রকাশ হয় যেটিতে তার উর্ধাঙ্গ প্রায় অনাবৃতই ছিল। নীল জিন্স প্যান্টের সঙ্গে পরেছিলেন শুধু মাত্র ব্লেজার। ভেতরে ছিল না অন্য কোনো পোশাক।
২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় তিনি ‘সেরা হাসি’ পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং বিদেশে বহু র্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখন আইরিনকে মানুষ জন আইরিনকে চেনে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। ভালোবাসা জিন্দাবাদ, ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল, সেই তুমি, টাইম মেশিন, পদ্মার প্রেম ছবিতে অভিনয় করেছেন।
চলচ্চিত্রে অভিনয়ের আগে আইরিন টিভি নাটকে অভিনয় করেছেন। আশুতোষ সুজন পরিচালিত ‘ম্যানপাওয়ার’ তার অভিনীত প্রথম প্রচারিত নাটক। এছাড়া অভিনয় করেছেন আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘পৌষ ফাগুনের পালা’, তানভীর হোসেন প্রবাল পরিচালিত ‘তবুও সংশয়’, আশুতোষ সুজন পরিচালিত ‘জলছবি’ ইত্যাদি। এছাড়া বিভিন্ন টিভি বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন আইরিন। ‘রবি’র তোমাকে দিয়ে কিছু হবে না’, ‘প্রাণ ডাল’, ‘জেনোসিস রিয়েল এস্টেট’, ‘আখতার ফার্নিচার’ এর মধ্যে অন্যতম।






এভিটোয়া’র সভাপতি সাদেক, সম্পাদক বাবলু, দপ্তর সাজু
বৃষ্টির ফোটা…
‘মোহ্ কাটিয়েছে তার’
অভিনয়ে দর্শক প্রশংসায় তমা মির্জা
ঈদের শুভেচ্ছা জানান ভাইস চেয়ারম্যান শিলা
ঈদের শুভেচ্ছায় আ’লীগ নেতা সাজু
ঈদুল আজহা’র শুভেচ্ছায় সাবেক সংসদ আশরাফ উদদিন নিজান
“ডেইলি ভোরের বাণী” পরিবারে ঈদুল আজহা’র শুভেচ্ছা
শারীরিক অক্ষম স্বামী তাই বিবাহ বিচ্ছেদ সানাই
কন্ঠ শিল্পী নোবলকে তালাক দিলেন সালসাবিল