শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
Bhorer Bani
শনিবার, ২২ আগস্ট ২০২০
প্রথম পাতা » বিবিধ » আইসিইউতে তারকা ফেরদৌস ওয়াহিদ
প্রথম পাতা » বিবিধ » আইসিইউতে তারকা ফেরদৌস ওয়াহিদ
৮০৪ বার পঠিত
শনিবার, ২২ আগস্ট ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসিইউতে তারকা ফেরদৌস ওয়াহিদ

---

বিনোদন প্রতিবেদক-

গত বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এরপর তাকে দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে নিবির পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়। ফেরদৌস ওয়াহিদের পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে খবর পাওয়া গেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এই পপ তারকা। গতকাল শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া গেছে।

এর আগে গত সপ্তাহে হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হন। পরে তিনি করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য বেসরকারি একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমছিল না। শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে বৃহস্পতিবার হাসপাতালে নেয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় তার করোনা নমুনা পরীক্ষা হলে ফলাফল পজিটিভ এসেছে।

যে রোগগুলো করোনার ক্ষেত্রে ভয়ঙ্কর, সবগুলোই ফেরদৌস ওয়াহিদের মধ্যে রয়েছে। তাই সন্দেহ, ভয় দূর এবং উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

সেখানের ডাক্তার শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন রাখেন এবং ওইদিন সন্ধ্যায়ই করোনাক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য ফের তার নমুনা পরীক্ষা করা হয়। এরপর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আসা রিপোর্টে জানা যায় ফেরদৌস ওয়াহিদ করোনায় আক্রান্ত হয়েছেন।



আর্কাইভ

উপ-সহকারী ভূমি তহশিলদার’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-
গণ সংযোগে ব্যস্ত বিএনপির প্রার্থী আশরাফ উদদিন নিজান
কমলনগরে পরিত্যক্ত টিনশেট ঘরে ঝু্ঁকিতে চলছে দলিল রেজিস্ট্রি
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
মরা খালের ‘প্রাণ’ ফেরানোর দাবি এলাকাবাসীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ- কর্মসূচি পালনে বিপাকে ছাত্রলীগের সহ সভাপতি সানিম
কমলনগরে বহিরাগত যুবক দিয়ে অস্ত্রোপচার, স্বামী-সন্তান নিয়ে আড্ডায় মগ্ন ডা. ফাতেমাতুজ যাহরা
বাংলাদেশের মাটিতে কোনো ষড়যন্ত্র সফল হবে না-এমপি নজরুল ইসলাম বাবু
লক্ষ্মীপুর-৪ আসনে নৌকার প্রার্থী জাসদের মোশারেফ
লক্ষ্মীপুর-৪ আসনে দু’জনের মনোনয়ন বাতিল
কমলনগরে ডেঙ্গু জ্বর মানে-ই হঠাৎ আতংক
লক্ষ্মীপুরে তৃণমুলে আলোচনায় যুবলীগের সভাপতি প্রার্থী ভুলু
কমলনগরে বিএনপি’র অফিস ভাঙচুর
কমলনগরে প্রধান শিক্ষকের উপর হামলা, বিচার চেয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ র্যালী
জামালপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আ’লীগে মতবিনিময় সভা