কমলনগরে ছাত্রলীগের নব কমিটির আনন্দ মিছিল
![]()
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে বাংলাদেশ ছাত্রলীগের নব কমিটির সভাপতি - সম্পাদক ও নেতা-কর্মীদের র্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে উপজেলার হাজিরহাট বাজারে এ র্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের নব কমিটির সভাপতি মো. রাকিব হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোঃ আজাদ উদ্দিন, সহ-সভাপতি শরীফুর বাহার, সাংগঠনিক সম্পাদক রোমেল, আবু ছাঈদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, তোরাবগন্জ ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সম্পাদক আশ্রাফুজ্জামান রাসেল, শ্রমিক লীগের সভাপতি মোশারেফ হোসেন রাসেল, সাবেক ছাত্র লীগের সভাপতি মাইন, যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত, কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক তুষারসহ প্রমুখ।
এর আগে তোরাবগঞ্জের উপজেলা গেইটে বিপুল সংখ্যক নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য নেতাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে শোভাযাত্রাসহ হাজিহাট বাজারে এসে আনন্দ মিছিলে যোগ দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমলনগর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দেয়া হয়।
নব কমিটিতে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো রাকিব হোসেন সোহেলকে সভাপতি এবং উপকূল সরকারি কলেজের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আজাদ উদ্দিনকে সাধারন সম্পাদক, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হারুনুর রশিদ চৌধুরী, মোঃ আমজাদ হোসেন ও শরীফুল ইসলাম বাহার সহ সভাপতি ও আসাদ বিন হাবিবকে যুগ্ন সাধারণ সম্পাদক, শাহ আহসান আহমেদ রোমেল, আবু সাঈদ কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি - সম্পাদককে অবাঞ্ছিত ঘোষনা করে পদত্যাগ করেন, কমিটির সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ চৌধুরী এবং যুগ্ন সাধারণ সম্পাদক আসাদ বিন হাবিব। তারা দাবি করেন, তৃণমুল ছাত্রলীগের নেতা-কর্মীদের অবমূল্যায়ন ও অছাত্র ও বিবাহিত দিয়ে কমিটি দেয়া তারা পদত্যাগ করেন।






প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খুঁইজেন না বয়ফেন্ডের লগে আছি-নিখোঁজ তরুনী
কমলনগরে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত
কমলনগরে মহিলা দলের ঐতিহাসিক বর্ণাঢ্য শোভাযাত্রা
অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগ, কমলনগরে সাংবাদিকদের সাথে অধ্যক্ষের মতবিনিময়
কমলনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কমলনগরে রাতভর জেলেকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩
পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
দেশের মানুষ পিআর পদ্ধতি চায় না : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম
কমলনগরে স্বেচ্ছাসেবক দলের র্যালী ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম